ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ওমরাহ যাত্রীদের টিকা দেবে সরকার, লাগবে পাসপোর্ট
ডুয়া নিউজ: ওমরাহ যাত্রীদের সর্দি-কাশি এবং অণুজীবের সংক্রমণ প্রতিরোধের জন্য সৌদি আরব যাত্রার আগে মেনিনজাইটিস টিকা প্রদান করবে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর এই টিকা সংগ্রহের কাজ শুরু করেছে এবং যাত্রীদের টিকা গ্রহণের জন্য তাদের পাসপোর্ট দেখাতে হবে।
শনিবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে আট হাজারের মতো টিকা মজুত আছে এবং আরো টিকা সংগ্রহের চেষ্টা চলছে। মেনিনজাইটিস টিকার সংকট হবে না বলেও তিনি উল্লেখ করেন।
ডা. জাফর জানান, আমরা বিনামূল্যে টিকা দেব না। ব্যক্তিদের টিকা কিনতে হবে বেসরকারি পর্যায় থেকে। আমরা একটি কোম্পানির সাথে আলোচনা করছি, যার কাছে ৪০ হাজার টিকা মজুত রয়েছে। মার্চের মধ্যে তারা আরো ৯০ হাজার টিকা উৎপাদন করবে। অন্যান্য কোম্পানির সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে; কিছু টিকা আমদানি করছে, আবার কিছু কোম্পানি দেশে উৎপাদন করছে।
তিনি আরও বলেন, টিকা গ্রহণের জন্য নির্দিষ্ট কেন্দ্র ঠিক করে দেয়া হবে এবং টিকা নিতে টাকা দিতে হবে। টিকা গ্রহণকারীদের একটি সনদ দেওয়া হবে সিভিল সার্জন অফিস থেকে এবং টিকা সংক্রান্ত সকল তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) সংরক্ষণ করা হবে। এই তথ্য বিমানবন্দর থেকে দেখা যাবে এবং জানুয়ারির মধ্যেই অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সৌদি আরব সফরকারী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার, যদিও কাজের ভিসায় যাত্রা করলে এটি প্রয়োজন হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন