ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
আমরা কারো কাছে আর মাথা নত করব না: উপদেষ্টা মাহফুজ
ডুয়া নিউজ: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘‘আমরা ছাত্র-জনতার রক্তের বিনিময়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের আর কারো তাবেদারি করার প্রয়োজন নেই। হাসিনার অধীনে যে শাসন ব্যবস্থা চলছিল, সেটিকে নস্যাৎ করে নিজেদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা কারো কাছে আর মাথা নত করবো না।’’
আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘‘আমরা ওয়ান ইলেভেন চাই না। ওয়ান ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশে সেনাশাসন আসার কোনো সম্ভাবনা নেই।’’
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘‘আসুন, বাংলাদেশের ভবিষ্যত গঠনে ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে আমরা একত্রিত হই। সরকারের সংস্কার উদ্যোগে সহযোগিতা করুন।’’
তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগ যদি আবারও দিল্লীর আশ্রয়ে গিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায়, আমরা চুপ থাকতে পারব না। শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের পথ বেছে নেবো এবং আবারও লড়াই করব।’’
মাহফুজ আলম বলেন, ‘‘আমরা শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট নই, বরং যে সকল প্রতিষ্ঠান, প্রশাসন, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে হাসিনার শাসন চলছে, সেগুলোকেও আমরা বিচারের আওতায় আনবো।’’
তিনি আরও জানান, ‘‘বিভিন্ন কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চাই। নির্বাচন আগে হাসিনার প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠান ও তার দালালদের উৎখাত এবং খুনিদের বিচার করতে হবে, তারপরই আমরা নির্বাচন করতে পারব।’’
রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি জাকির হোসেন ও হেফাজত ইসলাম বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক