ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইসরাইলকে আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বৃহস্পতিবার রাতে ইসরাইলকে আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে। লাশগুলো হস্তান্তর করা হয় ইসরাইলি সেনাবাহিনীর কাছে রেডক্রসের মাধ্যমে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ফেরত দেওয়া দুই জিম্মির মধ্যে রয়েছেন ৮৪ বছর বয়সি আমিরাম কুপার এবং ২৫ বছর বয়সি সাহার বারুখ। লাশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের পরিচয় নিশ্চিত করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, কুপারকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরাইলের কিবুত্স নির ওজের নিজ বাড়ি থেকে অপহরণ করেছিল। আইডিএফ ধারণা করেছিল, তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বন্দিদশায় নিহত হয়েছেন। এরপর ২০২৪ সালের জুনে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বারুখও একই দিনে কিবুত্স বেয়েরি থেকে হামাস দ্বারা অপহরণ করা হয়েছিল। আইডিএফ জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে একটি ব্যর্থ উদ্ধার অভিযানে তিনি নিহত হন। তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও পরিস্থিতি তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
গত ১৩ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ২০ জীবিত জিম্মি এবং ধাপে ধাপে মৃত জিম্মিরা ফেরত দেওয়া শুরু করে। হামাস যেসব মৃত জিম্মির লাশ লুকিয়ে রেখেছিল, সেগুলো অনেক ক্ষেত্রে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, যা উদ্ধার করতে সময় লাগতে পারে।
অপরদিকে, দখলদার ইসরাইল একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজায় নতুন করে হামলা চালিয়ে প্রায় ১৬০ জনকে হত্যা করেছে, যার মধ্যে পরশু একরাতে ১০৪ জন নিহত হয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি