ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ডুয়া ডেস্ক: ভারতের ব্যাঙ্গালুরুতে ঘটে যাওয়া এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা ভারতীয় হাইকমিশনারকে দ্রুত তলব করে এই হত্যাকাণ্ডের কারণ জানাতে এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।
সমাবেশে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যেগুলোর মধ্যে ছিল “ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ”, “আমাদের ধমনীতে, আবরার/আবু সাঈদের রক্ত” এবং “বিচার চাই বিচার চাই, নাজমা/ফেলানী হত্যার বিচার চাই” ইত্যাদি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, ভারতীয় আগ্রাসনবাদীরা যেন তাদের আগ্রাসন চালানোর ভুল করে না। তিনি হুঁশিয়ারি দেন যে, জনগণ এবারে তাদের জবাব দেবে।
হাসিব আল ইসলাম বলেন, নিহত নারীর হত্যাকাণ্ডের পর সরকারের কোনো প্রতিক্রিয়া আসেনি। যা তাদের নতজানু আচরণের প্রকাশ। তিনি দাবি করেন দেশের সার্বভৌমত্বের প্রতি প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
আরিফ সোহেল সমাবেশে বলেন, ভারতকে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং পররাষ্ট্র উপদেষ্টাকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা ভারতের সঙ্গে যে সব অকালীন চুক্তি রয়েছে সেগুলো বাতিলেরও দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে আরও অনেক ছাত্রনেতা এবং শিক্ষার্থী বক্তব্য রাখেন এবং এ ঘটনার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি