ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আ.লীগ থেকেও বড় অপরাধ করেছে জামায়াত: তারেক
নিজস্ব প্রতিবেদক: আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আমরা স্পষ্ট করেছি যারা জনগণের সামনে যেতে ভয় পাচ্ছেন, তারা যাক না।”
তারেক রহমান আরও বলেন, “যে অপরাধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছেন, জামায়াত তার চেয়ে অনেক বড় অপরাধ করেছে। জনগণ কাউকে গ্রহণ করলে কেন কিছু দল মিলে বাদ দেবে? তারা কি সব জনগণের প্রতিনিধি? সব দলের অংশগ্রহণ না হলে বড় দল হিসেবে বিএনপিকে দায় নিতে হবে।”
তিনি স্মরণ করিয়ে দেন, “একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমি একা প্রেস ক্লাবে এক মাস ধরে অবস্থান কর্মসূচি করেছি। সেই সময় আমার পাশে দাঁড়াতে অনেকেই ভয় পেয়েছিল।” তিনি বলেন, “জাতীয় নির্বাচনের দিনে ইসি অভিমুখে যাত্রা শুরু করেছিলাম, পুলিশ আমাদের ওপর হামলা চালায়। মাত্র ২৫-৩০ জন সাহসী মানুষ সঙ্গে পেয়েছিলাম। আজও বলছি, সব দলের অংশগ্রহণ আবশ্যক, না হলে আমরা নির্বাচন বয়কট করব।”
তারেক রহমান বলেন, “জুলাইয়ে যারা অপরাধ করেছে তাদের বিচার চাই। গণ-অভ্যুত্থানের পর যারা গাজী টায়ার লুট করে পুড়িয়ে দিয়েছে, তাদের বিচারও চাই। গণ-অভ্যুত্থানে গিয়েছি ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। যেসব নির্দোষ পুলিশ নিহত হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)