ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রধান বিচারপতি
ডুয়া নিউজ: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া হচ্ছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) এক সেমিনারে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান বিচারপতি জানান, এসব আদালত বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তি করতে সহায়তা করবে, যার ফলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা দ্রুত এবং কার্যকর আইনি প্রতিকার পাবেন। এ উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং দেশকে একটি প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে উপযোগী করতে সাহায্য করবে।
তিনি তরুণ প্রজন্মের জন্য শিক্ষাক্রমে সাংবিধানিক শিক্ষা অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের পর তরুণদের মধ্যে সাংবিধানিকতা ও আইনের শাসনের প্রতি সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, তরুণদের সংবিধানে উল্লেখিত নাগরিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কে শিক্ষা প্রদান তাদের একটি ন্যায়সংগত ও গণতান্ত্রিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।
প্রধান বিচারপতি সেমিনারে বিচার বিভাগীয় সংস্কারের জন্য নতুন পদ্ধতি চালু এবং সংবিধানের বিধান কার্যকরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সুপ্রিম কোর্টের স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফর্মের সভাপতি, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে সংবিধানের ৯৮ ও ১০০ অনুচ্ছেদ অনুসারে নতুন পদক্ষেপ নিতে অনুরোধ করেন।
প্রধান বিচারপতি আরও জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনে অগ্রগতি অর্জিত হয়েছে এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ফেলোশিপ চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া, সুপ্রিম কোর্টের কোম্পানি বেঞ্চে কাগজমুক্ত কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, যা ভবিষ্যতে জেলা আদালতগুলোতে চালু করা হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে ‘জুডিশিয়াল ইনডিপেনডেন্টস অ্যান্ড ইফিসিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক রিজিওনাল সেমিনারটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বিচারপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)