ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবির ভর্তি পরীক্ষায় থাকছে না 'নাতি-নাতনি' কোটা
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের ‘নাতি-নাতনি’ কোটা বাতিল করা হয়েছে। এখন শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে। বিষয়টি যুক্তিযুক্ত সংস্কার হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।
২৫ জানুয়ারি (শনিবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, “এটি একটি যৌক্তিক সংস্কার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”
এদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলে। ঢাকা এবং দেশের সাতটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১ হাজার ৪ জন, এবং বিভাগীয় শহরগুলোতে ৫৪ হাজার ৪৯৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৯৩৪ আসনের বিপরীতে ১,২৫,৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন, যার মানে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ জন শিক্ষার্থী।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশ্নের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান, তবে কোটা সংস্কার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। গত বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে ১,০২,০০০ পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ১০,২৭৫ জন পাস করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস