ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাকা সেন্ট্রালে ক্লাস সংকট: অনশনে শিক্ষার্থীদের হুঁ’শিয়ারি
নিজস্ব প্রতিবেদক :ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করে ক্লাস শুরুর দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে দেখা যায়, ঢাকা কলেজের মূল ফটকের সামনে ছয়জন শিক্ষার্থী অবস্থান নিয়ে অনশন করছেন। তারা সবাই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা যায়, গত রাতেও তারা একই স্থানে থেকে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন।
এদিকে অনশন চলাকালে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অনশনস্থলে গিয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদল, ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র অধিকার পরিষদের নেতারা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।এর আগে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা এই অনশন কর্মসূচি শুরু করেন। কয়েকজন শিক্ষক অনশন বন্ধ করার আহ্বান জানালেও শিক্ষার্থীরা জানান, ক্লাস শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।অনশনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরুর কথা থাকলেও প্রশাসন সেটি পিছিয়ে ডিসেম্বর পর্যন্ত নিয়ে গেছে। তারা বলেন, “দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলছে, এমনকি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। অথচ আমাদের ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রমই এখনো সম্পন্ন হয়নি।”
শিক্ষার্থীরা আরও জানান, তারা বিষয়টি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসককে অবহিত করেছেন, কিন্তু কোনো আশানুরূপ পদক্ষেপ বা আশ্বাস পাননি। তাদের দাবি, ক্লাস শুরুর তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)