ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হতে পারে ওমানে
ডুয়া নিউজ: ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। স্থানীয় এক কূটনীতিক এ তথ্য দিয়েছেন। তিনি জানান, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে অষ্টম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন। কনফারেন্সের ফাঁকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠক সম্পর্কে উভয় পক্ষই সম্মত হয়েছে এবং কাজ চলছে।
বৈঠকে কি বিষয়গুলো আলোচনা হতে পারে, এ বিষয়ে কূটনীতিক জানান, ৫ আগস্টের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বাংলাদেশের এবং ভারতের সম্পর্ক কিছুটা অবনতি হয়েছিল এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রথম বৈঠক হয়েছিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে, এবং ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিবও ঢাকায় সফর করেছিলেন।
এদিকে, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনায় উঠে আসতে পারে। সীমান্ত উত্তেজনা, ভিসা ইস্যু, তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তির নবায়নসহ বেশ কিছু চলমান বিষয় আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন