ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ভর্তি পরীক্ষার্থী-অভিভাবকদের পাশে ঢাবি শিবির
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা সেবা, গার্ডিয়ান লাউঞ্জসহ নানা কার্যক্রম নিয়ে ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েড ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে ছয়টি ইনফরমেশন বুথ ও তিনটি গার্ডিয়ান লাউঞ্জ বসানো হয়েছে।
ইনফরমেশন বুথগুলোতে ছাত্রশিবির এর নির্ধারিত ভলান্টিয়াররা ভর্তি পরীক্ষার্থীদেরকে নির্দেশনা দিয়ে সহায়তা করছেন। প্রতিটি বুথে একটি মেডিকেল টিম ও প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা রয়েছে। কোন পরীক্ষার্থী যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এছাড়াও ইনফরমেশন বুথে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও কলমের ব্যবস্থাও রাখা হয়েছে।
ইনফরমেশন বুথের স্থানসমূহ হলো- কলাভবন, ভিসি চত্বর, কার্জন হল, শহীদ মিনার, সেন্ট্রাল মসজিদ ও টিএসসি৷
এছাড়াও ভর্তি পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের নিরাপদ বসার স্থান হিসেবে কলা ভবনের সামনে, শহীদ মিনার ও কার্জন হল এলাকায় গার্ডিয়ান লাউঞ্জ বসানো হয়েছে। সবগুলো লাউঞ্জে অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার, পানি ও মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে শিবিরের ঢাবি শাখা সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যখনই সুযোগ পেয়েছে শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে । আমরা এবারের মত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে প্রাথমিক চিকিৎসা সেবা, অভিভাবকদের জন্য নিরাপদ বসার স্থান, মেডিকেল টিম, পর্যাপ্ত পানি ও কলমসহ বিভিন্ন সেবা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়ে সহায়তা করছি। এভাবে আমাদের নানা উদ্যোগ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সকল রানিং শিক্ষার্থীদের জন্য নানা কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ