ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ড. ইউনূস তিনটি দলকে নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থান দিয়েছেন: নুর
নিজস্ব প্রতিবেদক: গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, জুলাই সনদের নামে এখন রাজনীতিতে বৈষম্য ও বিভাজন সৃষ্টি করা হচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে ড. ইউনূস তিনটি দলকে একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থান দিয়েছেন এবং ছোট দলগুলোকে সঙ্গে প্রতারণা করেছেন। এছাড়া, এনসিপির কয়েকজন ছাত্রনেতা ছাড়া পুরো ছাত্রসমাজকে দূরে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ডিজিটাল মিডিয়ার চাপের কারণে এখন সঠিকভাবে কথা বলা কঠিন হয়ে পড়েছে।
এদিকে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচিত সরকার বৈধতা না দিলে জুলাই সনদ বৈধতা পাবে না। এছাড়া নোট অব ডিসেন্ট কেন জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে ঐকমত্য কমিশনকে। যদি কারও ওপর কিছু চাপানো হয়, তাহলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।
সাকি আরও সতর্ক করেন, বর্তমানে জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা সময়ে করার পরিস্থিতি নেই। বিলম্ব ঘটলে পরিস্থিতি আরও জটিল এবং ঘোলাটে হয়ে যাবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর