ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
নিজস্ব নকশা: ইরানের ‘সিমোর্গ’ উড়ছে আকাশে
আন্তর্জাতিক ডেস্ক :ইরান আবার এক চমক দেখিয়েছে। বিশ্বের ২০টির কম দেশের মধ্যে একজন হিসেবে দেশটি সফলভাবে ‘সিমোর্গ’ নামের নতুন কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এই বিমান পণ্য, যাত্রী এবং সেনা পরিবহনসহ বহু কাজে ব্যবহারযোগ্য। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএএ)-এর প্রধান হোসেইন পুরফারজানেহ জানান, সিমোর্গ তৈরির প্রক্রিয়া প্রায় ১৫ বছর ধরে চলছিল।
সিমোর্গের নাম ফারসি পুরাণ ও সাহিত্যের পৌরাণিক পাখি ‘সিমোর্গ’-এর নামে রাখা হয়েছে, যা শক্তির প্রতীক হিসেবে পরিচিত। বিমানটিতে রয়েছে দুটি ২,৫০০ হর্সপাওয়ার ইঞ্জিন, যা ৬ মেট্রিক টন পর্যন্ত পণ্য ৩,৯০০ কিলোমিটার দূরত্বে বহন করতে সক্ষম। সর্বোচ্চ টেকঅফ ওজন ২১.৫ মেট্রিক টন। উচ্চ পণ্যবহন ক্ষমতা, দ্রুতগতির ও হালকা নকশার কারণে এটি জরুরি চিকিৎসা পরিবহন ও গুরুত্বপূর্ণ সেবার জন্য আদর্শ বলা হচ্ছে।
কর্তৃপক্ষের মতে, সিমোর্গ ইরানের স্থল ও নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়াবে এবং দেশের বিভিন্ন ঘাঁটিতে সেনা বা সরঞ্জাম পরিবহনে সহায়ক হবে। এটি যাত্রী পরিবহণেও ব্যবহার করা যাবে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, সিমোর্গ মূলত ইউক্রেনের আন্তোনভ An-140 নকশার ওপর ভিত্তি করে তৈরি IrAn-140 মডেলের একটি সংশোধিত সংস্করণ। তবে সাবেক সিএএ কর্মকর্তা এটিকে সম্পূর্ণ ভিন্ন নকশার বিমান বলে দাবি করেছেন, যার ইঞ্জিন ও কাঠামো নতুনভাবে তৈরি।
সিএএ জানিয়েছে, বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে ১০০ ঘণ্টা পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করতে হবে, যার পরই এটি ইরানের বেসামরিক বিমানবহরে যোগ দেওয়ার চূড়ান্ত অনুমোদন পাবে। মে ২০২২ সালে বিমানটি প্রথম দ্রুত ট্যাক্সি টেস্ট সম্পন্ন করেছিল, এবং এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)