ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রবাসী চাকরিতে নতুন পথ খুলল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আগে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি এজেন্সিগুলো বেশি সুবিধা পেত না, তবে দুই দেশের আলোচনার পর মালয়েশিয়া সরকার বাংলাদেশি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক মানদণ্ড ঘোষণা করেছে। বুধবার প্রকাশিত সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়ার তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় মালয়েশিয়ার প্রতিনিধিদল প্রতিশ্রুতি দিয়েছে, বাংলাদেশকেও অন্যান্য দেশের মতো সমান সুযোগ দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে গতকাল মালয়েশিয়ার পক্ষ থেকে ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ বিষয়ক পত্র বাংলাদেশকে পাঠানো হয়েছে।
জানা গেছে, ভবিষ্যতে এই অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের রিক্রুটিং এজেন্ট নির্বাচন করা হবে। আগে বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশের এজেন্সিগুলো বেশি সুযোগ পেত, কিন্তু বর্তমান সরকার অন্যান্য শ্রমবাজারনির্ভর দেশের সঙ্গে সমতা বজায় রেখে বৈধ লাইসেন্সধারী সব রিক্রুটিং এজেন্টকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে।
রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য ১০টি শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: লাইসেন্স পাওয়ার পর অন্তত ৫ বছরের সন্তোষজনক কার্যক্রম, গত ৫ বছরে কমপক্ষে ৩ হাজার কর্মী বিদেশে প্রেরণের প্রমাণ, অন্তত ৩টি ভিন্ন দেশে কর্মী প্রেরণের অভিজ্ঞতা, বৈধ প্রশিক্ষণ ও নিয়োগ লাইসেন্স, সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের Certificate of Good Conduct, জোরপূর্বক শ্রম বা অর্থপাচারে জড়িত না থাকা, নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র, কমপক্ষে ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার প্রশংসাপত্র, স্থায়ী অফিসসহ বাছাই–নিয়োগের সুযোগ এবং আগে আইনসম্মত প্রক্রিয়ায় কর্মী পাঠানোর প্রমাণ।
মানদণ্ড পূরণে সক্ষম বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদের তালিকাভুক্ত করতে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানাবে। এছাড়া সক্ষম এজেন্টদের আগামী ৭ নভেম্বরের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)