ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ
ডুয়া নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক বহিরাগত কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-রাজশাহী মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের বিনোদপুর গেটের কাছে তারা দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেন। ফলে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে কেউ প্রবেশ করতে পারেনি।
বিক্ষোভকারীরা প্রক্টরের পদত্যাগ দাবি করার পাশাপাশি বিভিন্ন প্রকার স্লোগান দেন। যেমন "আয় রাবি দেখে যা রাজপথে তো বাপেরা", "প্রক্টরের দুই গালে জোতা মারো তালে তালে", "স্থানীয়দের এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন", "বিনোদপুরের এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন" এমনসব স্লোগান।
রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বলেন, "আমাদের ছোট ভাই শিমুল হত্যার বিচার চাই। যারা এই ঘটনায় জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি প্রক্টর স্যারের পদত্যাগও করতে হবে। আমাদের এই একটিমাত্র দাবি; যদি এটি মানা না হয়, তাহলে আমরা প্রতিদিন এই আন্দোলন চালিয়ে যাবো।"
সুত্র মতে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী কলেজের শিমুল নামের শিক্ষার্থীকে গুরুতরভাবে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর মৃত্যুর কারণ নিয়ে আলোচনা চলছে; বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছেন, শিমুল দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে শিমুলের পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, তাকে পিটিয়ে মারা হয়েছে।
কর্মকর্তাদের বক্তব্য, শিমুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, এবং পুলিশ জানিয়েছেন পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি