ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
ঢাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি: আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ (২৯ অক্টোবর, বুধবার) থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৬ নভেম্বর, রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত যোগ্যতা পূরণ করেছেন, কেবল তারা এই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন ফি ও পদ্ধতি
আবেদন ফি ১,০৫০ টাকা, যা চারটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী—এর শাখা বা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর, শনিবার
চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অংকন): ২৯ নভেম্বর, শনিবার
আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর, শুক্রবার
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর, শনিবার
বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর, শনিবারসময়: সকাল ১১টা থেকে বেলা ১২টা (আইবিএ ইউনিট সকাল ১০টা থেকে দুপুর ১২টা)
পরীক্ষা কেন্দ্র
চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতীত অন্যান্য ইউনিটের পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ: রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ/কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
আবেদন প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd থেকে লগইন করে আবেদন করতে হবে।
ছবি আপলোড করতে হবে (দৈর্ঘ্য: ৩৬০–৫৪০ পিক্সেল, প্রস্থ: ৫৪০–৭২০ পিক্সেল, সাইজ: ৩০–২০০ কেবি, ফাইল টাইপ: jpg বা jpeg)।
পাসওয়ার্ড দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। এছাড়া টেলিটক, বাংলালিংক, রবি ও এয়ারটেল থেকে এসএমএসের মাধ্যমে খুদে বার্তাও পাঠানো যাবে।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন উপাচার্য নিয়াজ আহমদ খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিউএস বিষয়ভিত্তিক র্যাংকিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- এনসিপির শীর্ষ চার নেতার পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড টাইম’ ভর্তির বিষয়ে যা বললেন উপাচার্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ মার্চ)
- পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিল বিজ্ঞানীরা