ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গাজায় ইসরায়েলের 'শক্তিশালী' হামলার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 'শক্তিশালী' হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দীর্ঘ এক বৈঠকের পর সেনাবাহিনীকে এই নির্দেশনা দেন তিনি। নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় গাজায় 'তাৎক্ষণিক ও শক্তিশালী' হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের অভিযোগ, হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। অন্যদিকে, হামাস অভিযোগ করেছে যে দখলদার ইসরায়েল মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করছে।
নেতানিয়াহুর এই নির্দেশনার আগে গাজার রাফাতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। মিসর সীমান্তবর্তী এই অঞ্চলটি মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে। আলজাজিরা জানিয়েছে, রাফাতে ঠিক কী ঘটছে তা এখনো স্পষ্ট নয়, তবে সর্বশেষ ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। এরপর শুরু হয় গোলাবর্ষণের শব্দ এবং রাফা ও খান ইউনিসের পূর্ব অংশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এক ইসরায়েলি সেনা আহত হওয়ার খবরও জানিয়েছে আলজাজিরা।
নতুন করে গোলাগুলি ও বিস্ফোরণের পর গাজার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও হতাশা তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছেন যে এই গোলাগুলির কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং দখলদার ইসরায়েল আরও বিমান হামলা ও বোমাবর্ষণ করতে পারে।
সোমবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের হাতে এক ইসরায়েলি জিম্মির মরদেহের বাকি অংশ ফিরিয়ে দেয়। ২০২৩ সালের নভেম্বরে এই জিম্মির মরদেহের বাকি অংশ গাজা থেকে উদ্ধার করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। নতুন জিম্মির মরদেহ না দিয়ে আরেকজনের দেহাবশেষ ফেরত দেওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে এবং তাদের দাবি, হামাস এর মাধ্যমে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন নেতানিয়াহু এবং এরপরই হামলা চালানোর নির্দেশ দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত