ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কালচারাল ফ্যাসিস্টদের বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়: ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। সেদিন থেকেই শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফ্যাসিবাদের বীজ বপন হয়। ওই দিন খুনি হাসিনা ও তার দোসররা আমাদের ভাইদের হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিল এটাই আওয়ামী ফ্যাসিবাদের সূচনা। এই খুনি হাসিনা ও কালচারাল ফ্যাসিস্টদের বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়”
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত “২৮ অক্টোবর প্রেক্ষিত: লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান” শীর্ষক আলোচনা সভায় অতিথি বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিবাদী উত্থান বুঝতে হলে ২৮ অক্টোবরের দিকে তাকাতে হবে। সেদিন থেকেই শেখ হাসিনা ১৬ বছরের ফ্যাসিবাদ কায়েম করেন গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড আর রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বিরোধীদের নিশ্চিহ্ন করতে থাকেন। এমনকি জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়াকেও দীর্ঘদিন কারাগারে বন্দি রেখে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালান।”
সাদিক কায়েম বলেন, “২৮ অক্টোবর আমাদের শেখায় রাজনীতিতে শত্রু আর মিত্রকে চিনতে না পারলে আবারও দীর্ঘ ফ্যাসিবাদের অন্ধকারে ফিরে যেতে হবে। আজও সেই খুনি হাসিনা ও তার দোসর ১৪-দলীয় চক্র দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র করছে।”
তিনি অভিযোগ করে বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তথাকথিত সাংস্কৃতিক ফ্যাসিস্টরা। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী আহমদ শফী, আলেম সমাজের ওপর হত্যাযজ্ঞের বৈধতা দিয়েছে এই চক্র। পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা নষ্টের চেষ্টাও করেছে তারা।”
ডাকসু ভিপি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ নতুন করে আজাদি পেয়েছে। কিন্তু এই সাংস্কৃতিক ফ্যাসিবাদী শক্তি আবার ষড়যন্ত্রে নেমেছে আমাদের ঐক্য ভাঙতে, বিভাজন সৃষ্টি করতে। তাই এখন সময় এসেছে মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত