ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
‘ফ্যাসিবাদী আ.লীগের যাত্রা শুরু হয়েছিল ২৮ অক্টোবর শিবিরের রক্ত দিয়ে’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেছেন, “আওয়ামী লীগের ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর আমাদের রক্ত দিয়ে, আর শেষ হয়েছিল আমাদের নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে।”
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত “২৮ অক্টোবর প্রেক্ষিত: লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান” শীর্ষক আলোচনা সভায় অতিথি বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমি মনে করি আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রথম টার্গেট করেছিল ছাত্রশিবিরকে। সেদিন থেকেই আমাদের অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদের শেষ পদক্ষেপ ছিল আমাদের নিষিদ্ধ ঘোষণা করা। আমি গর্বিত যে আজ যাদের তারা শত্রু ভেবেছিল, সেই ছাত্ররাই আজ দেশের প্রতিটি ক্যাম্পাসে স্বাগত পাচ্ছে।”
ফরহাদ বলেন, “আওয়ামী লীগের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বাসনা আজ কবরস্থ হয়েছে প্রতিটি ক্যাম্পাসে। শিক্ষার্থীরা এখন সব ট্যাগ, অপপ্রচার ছুঁড়ে ফেলে সত্যটা জানতে পেরেছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
২০১৩ থেকে ২০১৫ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তখন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন সংগঠন আন্দোলনে থাকলেও কিছু পক্ষ সে আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে উপস্থাপন করেছিল। পরে যখন আওয়ামী লীগ বিনা নির্বাচনে ক্ষমতায় আসে, তখন তারা সেই বয়ান ব্যবহার করে নিজেদের ক্ষমতাকে বৈধতা দেয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর