ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
ডাকসুর উদ্যোগে ঢাবিতে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক দিনব্যাপী এক সচেতনতামূলক কর্মসূচি আজ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ÔSave The Smile’ স্লোগানকে ধারণ করে বারডেম জেনারেল হাসপাতালের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া, ডাকসু’র জিএস এস এম ফরহাদ, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুব, বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. শর্মিষ্ঠা রায়, ডা. মাসুদা জয়া এবং ডা. হাসিনা আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন ডাকসু’র স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া ও আফসানা আক্তার। এসময় বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সমাজের সর্বত্র স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, লজ্জা, ভয় কিংবা সঙ্কোচের কারণে নারীরা অনেকসময় স্বাস্থ্যগত সমস্যা কাউকে জানাতে চান না। এতে স্বাস্থ্য সমস্যা জটিল রূপ ধারণ করে এবং নিরাময় অসম্ভব হয়ে পড়ে। খাদ্যাভাস, নিয়মতান্ত্রিক জীবনযাপন এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন হলে এ ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ লক্ষ্যে একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। তুরস্কের সহযোগিতায় মেডিকেল সেন্টারের অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। প্রয়োজনীয় সংস্কার শেষে বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেমিনারে জানানো হয়, প্রতিবছর বাংলাদেশে প্রায় ৬ হাজার ৮শ জন নারী ব্রেস্ট ক্যান্সারে মারা যান। প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সেটি নিরাময় করা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা