ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে শিক্ষার্থী সহায়তা ও গবেষণায় সমৃদ্ধির তহবিল প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক আর্থিক সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক মানের গবেষণাকে উৎসাহিত করতে দুইটি বিশাল অনুদান তহবিলের প্রস্তাব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে গঠিত প্রস্তাবনা কমিটি নবম পে-কমিশনের কাছে মোট এক হাজার কোটি টাকার এই প্রস্তাব জমা দিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রস্তাবে গবেষণা অনুদান, অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক বৃত্তি, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন খাতে অনুদান বৃদ্ধি, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বেতন-ভাতা যৌক্তিকভাবে বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে প্রস্তাবে বলা হয়েছে-প্রভাষকদের জন্য ২ লাখ টাকা,সহকারী অধ্যাপকদের জন্য ৩ লাখ টাকা, সহযোগী অধ্যাপকদের জন্য ৫ লাখ টাকা ও অধ্যাপকদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত গবেষণা অনুদান দেওয়া হবে। তবে গবেষণার ফল প্রকাশে ব্যর্থ হলে গৃহীত অনুদান ফেরত দিতে হবে।
প্রস্তাবনা কমিটির দাবি, এই পরিকল্পনা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নেই নয়, দেশের উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, পে-কমিশনের মাধ্যমে এই প্রস্তাব বাস্তবায়ন হলে মেধাবীরা বিশ্ববিদ্যালয় শিক্ষায় আগ্রহী হবে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা