ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মাছ ধরতে যাওয়ার সময় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) ও সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫)।
স্থানীয় সময় শুক্রবার ভোরে সিলা হাইওয়ে, বর্তমান খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের আগে দুর্ঘটনা ঘটে। আহত মোক্তার আলী জানান, তারা মাছ ধরতে যাচ্ছিলেন, পথের গাড়ি খারাপ হয়ে থামলে রুবেল সাহায্যের জন্য পৌঁছান। তখন তারা দুই গাড়ির মাঝে অবস্থান করছিলেন, তখন পেছন থেকে ছয় চাকার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটিকে আঘাত করে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।
ধাক্কায় তিনটি গাড়িতেই আগুন ধরে যায়, যার ফলে রুবেল ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান এবং নাসির মাথায় আঘাত পেয়ে মারা যান। মোক্তার আলী ঘাড় ও পায়ে আঘাত পেলেও বেঁচে যান এবং মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেন। নিহতদের মরদেহ বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে।
রুবেল ও নাসির দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসায় যুক্ত ছিলেন। রুবেলের ১২ ও ১ বছরের দুই ছেলে এবং ৭ বছরের এক মেয়ে রয়েছে, আর নাসিরের ১১ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে; প্রাথমিক ধারণা, চালক ঘুমে থাকার কারণে দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)