ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবির কলা, আইন ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। আজ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) থেকে এটি প্রকাশ করা হয়।
এতে জানানো হয়েছে আগামী ২৫ জানুয়ারি (শনিবার) বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগে পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এবং ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস