ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, বাড়িঘর ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) কম্পনটি আঘাত হানে।
দূর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার গভীরে।
ইস্তানবুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। আফাদের তথ্য অনুযায়ী, সিন্দির্গিতে কয়েকটি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও আহত বা নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত আগস্টে একই এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই সময়ের পর থেকে বালিকেসির প্রদেশে নিয়মিত ছোট কম্পন অনুভূত হচ্ছে।
তুরস্ক ভূগর্ভের টেকটোনিক প্লেটের বড় ফল্টলাইনের ওপর অবস্থান করছে, তাই ভূমিকম্প এখানে বিরল নয়। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলে নিহত হয়েছিল ৫৩ হাজারেরও বেশি মানুষ, এবং হাজার হাজার ভবন ধসে পড়েছিল। এ ভূমিকম্পের প্রভাব তুরস্কের প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলেও পড়েছিল, যেখানে নিহত হয়েছিল প্রায় ৬ হাজার মানুষ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত