ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা করেছে ম্যারিকো

২০২৫ অক্টোবর ২৮ ০১:৫৭:০৮

অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা করেছে ম্যারিকো

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) দ্বিতীয় প্রান্তিকের আয়ের বিপরীতে অন্তর্বর্তীকালিন ৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৭ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

এরআগে জুলাই, ২০২৫ পর্যন্ত সময়ে প্রথম প্রান্তিকে কোম্পানিটি অন্তর্বর্তীকালিন ৬০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, যা ইতিমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা... বিস্তারিত