ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
সচিবালয়ে ৩ দিনব্যাপী ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক: ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরতে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে তিন দিনব্যাপী স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাপী অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হচ্ছে। এই সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো সমাজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার একটি বার্তা তৈরি করা।
কর্মসূচি চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের কার্যক্রম চলবে। এর প্রধান উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি, তাদের নিজে নিজে ব্রেস্ট পরীক্ষা ও প্রাথমিক শনাক্তকরণের পদ্ধতি সম্পর্কে শিক্ষা ও নির্দেশনা প্রদান করা।
এই কর্মসূচিতে সরকারি নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য গোপনীয় ব্রেস্ট স্বাস্থ্য স্ক্রিনিং, পরামর্শ, ডিজিটাল কিয়স্কের মাধ্যমে নিজে নিজে ব্রেস্ট পরীক্ষার পদ্ধতির অ্যানিমেটেড ভিডিও প্রদর্শন, আল্ট্রাসনোগ্রাফি স্ক্যান ও বিশেষজ্ঞের কাছে রেফারেলের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও, অন-সাইটে মেডিকেল পেশাদার এবং নালী নার্স কাউন্সেলরের মাধ্যমে সরাসরি প্রশ্নোত্তর ও ব্যক্তিগত পরামর্শ প্রদান করা হবে এবং গোলাপি রিবন বিতরণ করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)