ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে গ্রীন কার্ডের নিয়মে পরিবর্তন
ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের আর করোনার টিকার সনদ দেখানোর প্রয়োজন নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে। বিবিসি এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
আইনগতভাবে স্থায়ী বাসিন্দার মর্যাদা চাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের প্রমাণ-সংক্রান্ত যেকোনো বা সব প্রয়োজনীয় নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা মওকুফ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত পরিষেবা ইউএসসিআইএস।
এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন অভিবাসীদের বের করে দেওয়ার প্রক্রিয়ার পরিধি বাড়িয়েছেন তিনি। যেসব অভিবাসী টানা দুই বছর কিংবা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে পারবেন না, তারা এর আওতায় পড়বেন।
এছাড়া ট্রাম্প ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন।
তবে, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সুবিধা নিয়ে নতুন নিয়ম ট্রাম্প কীভাবে কার্যকর করতে চান, তা এখনো স্পষ্ট নয়। কারণ, জন্মসূত্রে নাগরিকত্বের এ সুবিধা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত একটি বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ