ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লটারির সৌভাগ্যে প্রবাসীর দিনবদল, পেলেন ৪০ লাখ টাকার সোনা
নিজস্ব প্রতিবেদক :সংযুক্ত আরব আমিরাতে ভাগ্যের জোরে সোনা জিতলেন এক বাংলাদেশি প্রবাসী। লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতে নিয়েছেন মানসুর আহমেদ নামের ওই প্রবাসী ইলেকট্রিশিয়ান। যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মানসুর প্রথমবারের মতো ‘বিগ টিকিট’ লটারিতে অংশ নিয়ে এই পুরস্কার জেতেন। চার বছর ধরে দুবাইয়ে কাজ করছেন তিনি, আর পরিবার রয়েছে বাংলাদেশে।
মানসুর জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিগ টিকিট’ লটারির বিজ্ঞাপন দেখে প্রথমবারের মতো আগ্রহী হন। এরপর ১০ জন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে একটি গ্রুপ তৈরি করে লটারির টিকিট কেনেন তারা। আর প্রথমবারেই বাজিমাত।
মানসুর বলেন, “আমি আজ খুবই খুশি। আমাদের সৌভাগ্যে আমরা প্রথম টিকিটেই জয়ী হয়েছি। এই অভিজ্ঞতা আমরা কখনো ভুলব না।”
তিনি আরও জানান, লটারিতে পাওয়া সোনা ১০ বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছেন তারা। পাশাপাশি ভবিষ্যতেও একসঙ্গে টিকিট কেনা অব্যাহত রাখবেন বলেও জানান মানসুর।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)