ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ডিসেম্বরেই ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষ দিকে। উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানান, অধিভুক্ত সব কলেজের শিক্ষার্থীদের জন্য বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হবে, যা গত বছরের মতোই হবে।
ভর্তি পরীক্ষা পদ্ধতি: ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হতো। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালু করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবারও পরীক্ষা পদ্ধতি চালু হয়। চলতি শিক্ষাবর্ষেও একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ধরণ ও মূল্যায়ন: ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ ভিত্তিক, ১০০ নম্বরের প্রশ্নপত্রে। সময় ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, ভুল উত্তরের জন্য কোনো কাটা নম্বর নেই। বিজ্ঞান শাখা, মানবিক/গার্হস্থ্য অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য বাংলায় ২০, ইংরেজিতে ২০, সাধারণ জ্ঞানে ২০ এবং সংশ্লিষ্ট উচ্চমাধ্যমিক বিষয়ভিত্তিক ৪০ নম্বর প্রশ্নসহ মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে। পাস নম্বর ৩৫।
মেধাতালিকা প্রণয়ন: এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০% (চতুর্থ বিষয়সহ) ৪০ নম্বর এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০% (চতুর্থ বিষয়সহ) ৬০ নম্বর যোগ করে মোট ২০০ নম্বরে মেধাতালিকা তৈরি করা হবে।
ভর্তিযোগ্য আসন ও কোটা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে। এর মধ্যে ২৬৪টি সরকারি ও ৬১৭টি বেসরকারি কলেজ। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির আসন সংখ্যা ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫। ডিগ্রি (পাস) কোর্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০। প্রতি বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন সংরক্ষিত থাকবে বিভিন্ন কোটার জন্য। বীর মুক্তিযোদ্ধা কোটা ৩টি, আদিবাসী কোটা ১টি, প্রতিবন্ধী কোটা ১টি ও পোষ্য কোটা ৩টি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা