ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
২২ ঘণ্টা বন্ধের পর পুনরায় চালু উত্তরা-মতিঝিল মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক: সোমবার বেলা ১১টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুনরায় চালু হয়েছে মেট্রোরেল চলাচল, যা প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর সেবা পুনরুদ্ধার হলো।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু ঘটার পর মেট্রোরেলের পুরো রুটে চলাচল বন্ধ করা হয়েছিল। পরে বিকেল ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সেবা পুনরায় শুরু হয়। সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল আবার চালু হলেও পুরো রুট তখনও বন্ধ ছিল।
মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার সকালে জানানো হয়, সকাল ১১টা থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সেবা সম্পূর্ণভাবে চালু হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
প্রসঙ্গত, রোববার দুপুরে সেবা বন্ধ হওয়ার পর বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হয়। সাত ঘণ্টা পর, বিকেল সোয়া ৭টায় শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা