ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মেট্রোরেল বিয়ারিং প্যাডে নি’হত কালামের দ্বিতীয় জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডে আহত হয়ে নিহত আবুল কালামের দ্বিতীয় জানাজা সোমবার সকালে তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি গ্রামে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মরদেহ নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
পরিবারের সদস্য ও গ্রামের মানুষজন আবুল কালামকে শেষ বিদায় জানাতে জানাজায় উপস্থিত হন। পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নিহত আবুল কালাম তার স্ত্রী ও দুই সন্তানসহ সিদ্ধিরগঞ্জের পাঠানটুলিতে ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার দিন রবিবার দুপুর ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ে আবুল কালামের ওপর আঘাত হানে। প্রথম জানাজা রবিবার রাত দশটায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে সম্পন্ন হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)