ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মেডিকেল ভর্তি আবেদনে জিপিএ কমাল সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের যোগ্যতায় পরিবর্তন এসেছে। এবার থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৮.৫ থাকলেই আবেদন করা যাবে। আগের মতো মোট ৯ জিপিএ আর বাধ্যতামূলক নয়।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় রাত সাড়ে ৭টার দিকে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার মেডিকেল ভর্তিতে আবেদন করতে এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৮.৫। তবে দুটি পরীক্ষাতেই পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। এছাড়া জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ-৩.৫ অর্জন বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ ৯ এবং পৃথকভাবে জিপিএ-৪.৫ করে পাওয়ার শর্ত ছিল।
অধিদপ্তরের সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। আবেদন প্রক্রিয়া শুরু হবে নভেম্বর মাসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা