ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বন্ধ থাকার পর আবারও আংশিকভাবে চালু হয়েছে মেট্রোরেল সেবা। দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে মতিঝিল-শাহবাগ-মতিঝিল রুটে মেট্রো ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
এর আগে দুপুর ৩টার দিকে শুধুমাত্র উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশনে ট্রেন চলাচল চালু করা হয়। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সেবা বন্ধ ছিল।
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে দুপুর সাড়ে ১২টার দিকে, এতে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। এ দুর্ঘটনার পরপরই উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে যাত্রীদের ভোগান্তি কমাতে দুপুর ২টা ৫৮ মিনিটে সীমিত আকারে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত