ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অক্সফোর্ডে তারেক রহমানের রাজনৈতিক জীবন নিয়ে বইয়ের প্রকাশনা
ডুয়া প্রবাস ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও নীতিনির্ধারণ বিষয়ক বই ‘তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস ইন কনটেম্পোরারি বাংলাদেশ’-এর প্রকাশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করেছিল অক্সফোর্ড বাংলা সোসাইটি।
বক্তারা জানান, প্রবাসী লেখক জয়নুল আবেদীনের রচিত বইটিতে তারেক রহমানের বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে। বিশিষ্ট মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম বলেন, তারেক রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা বিশেষভাবে গুরুত্ব পায়, যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য ও কূটনৈতিক প্রজ্ঞা অপরিহার্য। মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. মানজিদা আহমেদ বলেন, তারেক রহমানের সংস্কারমুখী নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা জাগায়। সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, তারেক রহমানের ৩১ দফা সংস্কার পরিকল্পনা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে নতুন দিকনির্দেশনা দিতে সক্ষম।
ড. মানজিদা আহমেদ আরও বলেন, নির্বাসিত থাকা সত্ত্বেও তারেক রহমান দলের তৃণমূল কর্মীদের সঙ্গে গভীরভাবে যুক্ত আছেন এবং দেশের অর্থনীতি, টেকসই উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে অত্যন্ত সচেতন। তিনি বাংলাদেশের লক্ষ্যকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা উল্লেখ করেন।
তিনি জানান, তারেক রহমান প্রতিশোধের রাজনীতি পরিহার করে একটি ন্যায়ভিত্তিক ও সমতার সমাজ গড়তে চান, যেখানে থাকবে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার। তার ৩১ দফা সংস্কার পরিকল্পনা একটি নতুন, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশের রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া সাম্প্রতিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমানের লক্ষ্য ভবিষ্যতে বাংলাদেশকে বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমেদ মুহতাদি ও সাইমুর মুজিব রহমান। বক্তারা বইটির মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক ভাবনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার উদ্যোগকে স্বাগত জানান।
ডয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ