ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আড়াই ঘণ্টা বন্ধের পর পুনরায় মেট্রো চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও সেকশন এখনও বন্ধ রয়েছে।
রোববার বিকেল ৩টার দিকে সংবাদমাধ্যমকে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রের খবর, একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় বেলা সাড়ে ১২টার পর উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের সুবিধার জন্য দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল শুরু করা হয়েছে।
দুর্ঘটনার কারণে রাজধানীর ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খসে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা। নিহতের মৃত্যুর পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা