ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু ফান্ডের হিসেব: রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অবস্থান ডাকসু নেতাদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জন্য শিক্ষার্থীদের থেকে নেওয়া গত ৩৬ বছরের টাকার সুনির্দিষ্ট হিসেব পাওয়া যাচ্ছে না। সেই হিসেবের দাবিতে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অবস্থান নিয়েছে ডাকসু সদস্য ও শিক্ষার্থীরা।
আজ রবিবার রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরক্স সাহিত্য সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দারের নেতৃত্বে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে।
এসময় তারা ৩ দফা দাবি জানান, তাদের দাবিগুলো হলো- হল সংসদ এবং ডাকসুর অতীতের সকল ফান্ডের হিসাব দিয়ে বাজেট বুঝিয়ে দিতে হবে; নিরাপদ ক্যাম্পাস গঠনে টোকাই, ভবঘুরে, মা'দক মুক্ত করতে হবে এবং এরসাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে; ৩রা আগস্ট, ২০২৪ খু'নী হাসিনার পক্ষে মিছিলে নেতৃত্বদানকারী ট্রেজারার অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিন সহ সকল ফ্যা'সিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা