ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর
আন্তর্জাতি ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পূর্ব তিমুর। দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর দেশটি এই জোটের সদস্যপদ পেয়েছে। এ ঘটনাটি ২৬ বছর পর আসিয়ানের প্রথম নতুন সদস্যপদ প্রদানের ঘটনা হিসেবে গুরুত্ব বহন করছে। এর মাধ্যমে জোটের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১-এ।
রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। এ সম্মেলন শুরু হয়েছে একই দিনে এবং চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
আসিয়ানের বর্তমান সভাপতি দেশ মালয়েশিয়া, এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন।
পূর্ব তিমুর ২০১১ সালে আসিয়ানের সদস্যপদের জন্য আবেদন করেছিল এবং ২০২২ সালে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায়। অবশেষে ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করলো দেশটি।
আসিয়ান ১৯৬৭ সালের ৮ আগস্ট ব্যাংককে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জোটের সদস্য দেশগুলো হলো— ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নতুন যোগ হওয়া পূর্ব তিমুর।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব”। এতে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন কৌশলগত অংশীদার দেশগুলোর নেতারা।
এছাড়া সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গত জুলাইয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ঘটেছিল।
প্রায় ১৩ লাখ জনসংখ্যার দেশ পূর্ব তিমুর ২০০২ সালে স্বাধীনতা লাভ করে। এটি কম্বোডিয়ার পর আসিয়ানে যোগ দেওয়া প্রথম নতুন সদস্য রাষ্ট্র।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত