ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
যানবাহন ভাঙচুর ও আগুন বেক্সিমকো শ্রমিকদের
ডুয়ানিউজ: গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কারখানা খোলার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গী হয়ে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে। আন্দোলন চলাকালে গণপরিবহনে ভাঙচুর এবং বেশ কিছু গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ ওঠে।
শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছে। এর আগে গত ২১ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে প্রতিবাদ বন্ধ করেছিল। পরে গত ২১ জানুয়ারি এতে অংশ নিয়ে শ্রমিকদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশনের সাংবাদিক আমির হোসেন রিয়েল এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়াকৈর প্রতিবেদক আবু সাঈদ গুরুতর অভ্যাহত হন।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম গণপরিবহনের ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য দুঃখ প্রকাশ করেন।
শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন