ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ
ডুয়া নিউজ: ইতালি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ প্রদান করছে। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ‘ইতালিতে আপনার প্রতিভা বিনিয়োগ করুন’ স্কলারশিপ প্রোগ্রামের ১০ম ধাপে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা আসন্ন সেশন থেকে এই বৃত্তি উপার্জন করার সুযোগ পাবেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ইতালির বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি পাবেন এবং তাদের অধ্যয়নের সাপেক্ষে একটি ইতালীয় কোম্পানির সঙ্গে তিন মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করবেন। শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং-অ্যাডভান্সড টেকনোলজিস, ইকোনমিক্স-ম্যানেজমেন্ট, এবং আর্কিটেকচার-ডিজাইন এই তিনটি ক্ষেত্রে বিভিন্ন মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে অধ্যয়ন করার সুযোগ পাবেন।
আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য জানার জন্য নীচের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন:https://investyourtalentapplication.esteri.it/SitoIYT/EN/invest-your-talent-in-italy
দূতাবাস আরও জানায় যে, বাংলাদেশের শিক্ষার্থীদের এই সুযোগ বাংলাদেশ এবং ইতালির মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন। এটি আরও বেশি করে শিক্ষাগত সহযোগিতা বাড়াবে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগকে জোরদার করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত