ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
এক সপ্তাহে রাশিয়ার দখলে ইউক্রেনের ১০ এলাকা
আন্তর্জাতিক ডেস্ক: মাত্র এক সপ্তাহের মধ্যে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান চালিয়ে ১০টি নতুন লোকালয় বা বসতি দখল করেছে। গতকাল শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, দখলকৃত নতুন লোকালয়গুলো দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশে অবস্থিত। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর—এই সাত দিনে রুশ বাহিনী এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণে এনেছে। একই সময়সীমায় তারা ইউক্রেনীয় বাহিনীর ২২টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে।
এদিকে, রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল, তবে প্রতিটি হামলা রাশিয়ার সেনারা প্রতিহত করেছে। এই হামলার সময় ইউক্রেনের ক্ষয়ক্ষতি হিসেবে রিপোর্ট করা হয়েছে— একটি এসইউ-২৭ ফাইটার জেট, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট, ১,৪৪১টি ড্রোন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে ইউক্রেন এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি।
রাশিয়া কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে নিজেদের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশের সামরিক জোট ন্যাটোর সদস্যপদ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। অভিযানের তিন বছরের মধ্যে রুশ বাহিনী দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশ দখল করেছে। এই অঞ্চলের মোট আয়তন ইউক্রেনের ১০ শতাংশ।
রুশ বাহিনীর দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউক্রেন, তবে দুই দেশের সংঘাত থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা