ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত শুক্রবার রাতে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন রাজা মহা ভাজিরালংকর্নের মা এবং প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, রানি সিরিকিত স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৯ সাল থেকে তিনি নানা শারীরিক জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রানি সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজা ভাজিরালংকর্ন, এবং তিনি রাজপ্রাসাদকে নির্দেশ দিয়েছেন পূর্ণ রাজকীয় মর্যাদায় রানি সিরিকিতের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করতে।
রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুসিত থ্রোন হলে শায়িত থাকবে, এবং রাজপরিবারের সদস্যরা এক বছরব্যাপী শোক পালন করবেন।
রানির মৃত্যুতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল আসন্ন মালয়েশিয়ার আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন।
রানি সিরিকিতের জন্ম ১২ আগস্ট ১৯৩২ সালে, ফ্রান্সে। পিতার দায়িত্ব থাকায় তিনি প্যারিসে পড়াশোনা করেছেন, যেখানে তার সঙ্গে পরিচয় হয় ভবিষ্যৎ রাজা ভূমিবল আদুলিয়াদেজের।
১৯৫০ সালের ২৮ এপ্রিল তাদের বিয়ে হয়, যা রাজা ভূমিবলের অভিষেকের এক সপ্তাহ আগে। ষাটের দশকে রাজদম্পতি বিশ্বভ্রমণে যান এবং মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি আইজেনহাওয়ার, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও মার্কিন সংগীতশিল্পী এলভিস প্রিসলির সঙ্গে সাক্ষাৎ করেন।
সেই সময়ই রানি সিরিকিত আন্তর্জাতিকভাবে সেরা পোশাকরুচিসম্পন্ন নারী হিসেবে স্বীকৃতি পান। তিনি রাজতন্ত্র ও জনগণের সম্পর্ক নিয়ে বিবিসির সাক্ষাৎকারে বলেন, “থাইল্যান্ডের রাজা-রানিরা সবসময় জনগণের কাছাকাছি থাকেন। রাজাকে জাতির পিতা হিসেবে দেখা হয়, আর আমাদের মা হিসেবে।”
দেশের ‘মা’ হিসেবে পরিচিত রানি সিরিকিতের জন্মদিন ১২ আগস্টকে ১৯৭৬ সাল থেকে থাইল্যান্ডে মা দিবস হিসেবে পালন করা হয়। ২০১২ সালে স্ট্রোক করার পর থেকে তিনি খুব কমই জনসমক্ষে দেখা গিয়েছেন।
রানি সিরিকিত এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি