ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে রয়েছে ঢাকা। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার পরিসংখ্যান অনুযায়ী, ১৭৯ একিউআই স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী বিশ্বের চতুর্থ সর্বাধিক দূষিত শহর হিসেবে অবস্থান করছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
ঢাকার বায়ুদূষণের মূল কারণ হলো বাতাসে থাকা অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। আজ সকালে রাজধানীর বাতাসে এই কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৭ গুণ বেশি পাওয়া গেছে।
ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে কল্যাণপুরে একিউআই স্কোর ২১২ রেকর্ড করা হয়েছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের। এর পরেই রয়েছে বেচারাম দেউড়ি (১৯৮), দক্ষিণ পল্লবী (১৮৭), ইস্টার্ন হাউজিং (১৭৯), গোড়ান (১৬৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৫) এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৫) এলাকা। এসব স্থানের বাতাসকেও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৩৬৩—এটি ‘বিপজ্জনক’ পর্যায়ের। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা, দুই শহরেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী,
০–৫০: ভালো
৫১–১০০: সহনীয়
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১–এর বেশি: দুর্যোগপূর্ণ
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে