ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বিএনপির ২০০ প্রার্থী সবুজ সংকেত পাচ্ছেন এ মাসেই: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে প্রার্থী বাছাই করে তাদের সবুজ সংকেত দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম-বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব। সেই প্রক্রিয়ায় আমরা শেষের দিকে আছি, যাতে নির্বাচন মাঠে প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারে।"
তারেক রহমানের সঙ্গে কর্মীদের যোগাযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, "আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিনরাতই কর্মীদের সঙ্গে কথা বলেন। এটি নতুন কিছু নয়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। নির্বাচনের আগে নেতা-কর্মীদের সঙ্গে কথা হওয়াই স্বাভাবিক।"
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে জোট গঠনের সম্ভাবনা প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, রাজনৈতিক দল হিসেবে যোগাযোগ থাকলেও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং জোটবদ্ধ হওয়ার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
সরকারের দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলার খবরে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, "ওই দুই উপদেষ্টার বিষয়ে আমরা সরাসরি কিছু বলিনি। তাঁরা যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে স্বাভাবিকভাবেই তাঁদের সরকার থেকে সরে আসা উচিত। তবে যদি তাঁরা নির্বাচনে না আসেন এবং কোনো রাজনৈতিক দলে যোগ না দেন, তাহলে তাঁদের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব।"
বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আশা করি কেউ দাঁড়াবে না। আমরা সমঝোতার ভিত্তিতে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে একক প্রার্থী নির্ধারণ করতে পারব। তারপরও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে, তো শৃঙ্খলা ভঙ্গের জন্য যে ব্যবস্থা আমরা নিয়ে থাকি, সাংগঠনিকভাবে তা-ই হবে।"
সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিএনপির মনোনয়নে সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান ছাত্রনেতা, বর্তমান যুবনেতা এবং তারুণ্যের প্রতিনিধিত্বকারী অংশের একটি অংশ থাকবে। এছাড়া নির্বাচনী এলাকায় যাঁর গ্রহণযোগ্যতা, জনসমর্থন ও পরিচিতি বেশি এবং মেধা ও জ্ঞানগরিমা আছে, সেসব বিবেচনায় নিয়ে প্রার্থী নির্বাচন করবে বিএনপি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে