ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারে পজিটিভ মোমেন্টাম, দুই খাতে বিশেষ নজর
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন: টানা দুই সপ্তাহের নেতিবাচক প্রবণতা কাটিয়ে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারের প্রধান সূচক আংশিকভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এই সপ্তাহে বাজারে ব্যাপক উত্থান-পতন লক্ষ্য করা গেলেও, উল্লেখযোগ্য দরপতনের পর বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে কম দামে শেয়ার কেনার সুযোগ নিতে আগ্রহী হওয়ায় এই পজিটিভ মোমেন্টাম ফিরে আসে। যদিও সূচকের উত্থান ঘটেছে, তবে বাজারের তারল্য বা গড় লেনদেনের পরিমাণ ছিল নিম্নমুখী। ইবিএল-এর সাপ্তাাহিক বাজার পর্যালোচনায় এমন তথ্য প্রকাশ করেছে।
ইবিএল জানায়, সপ্তাহের প্রথম দিকে বাজার বিক্রয়চাপের মুখে ছিল। নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক নতুন মার্জিন বিধিমালা, ২০২৫-এর অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ আইনি সংস্কার ব্যবস্থার কারণে বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থান গ্রহণ করেছিলেন। নতুন মার্জিন বিধিমালা অতিসত্বর গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর হওয়ার কথা, যদিও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে যে এর কার্যকরের পরও ন্যূনতম ৬ মাস থেকে ১ বছর সময় থাকবে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য। এমন পরিস্থিতিতে প্রথম দিকে প্রধান সূচকটি নিম্নমুখী থাকলেও, সপ্তাহের শেষভাগে নতুন করে শক্তিশালী ক্রয়চাপের উদ্ভব হয়। মূলত বিভিন্ন কোম্পানির আর্থিক প্রতিবেদন এবং ডিভিডেন্ড ঘোষণার পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা নির্দিষ্ট কিছু শেয়ারকে আকর্ষণীয় মনে করে সেগুলোর দিকে ঝুঁকতে শুরু করেন। এরফলে, প্রধান সূচকটি তার টানা দুই সপ্তাহের পতনের ধারা ভেঙে আংশিক পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৫০ পয়েন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ৫ হাজার ১৫০ পয়েন্টে স্থির হয়েছে। তবে, এই সূচক বৃদ্ধির উল্টো চিত্র দেখা গেছে বাজারের তারল্যে। এই সপ্তাহে গড় বাজার লেনদেন বা টার্নওভার ১৮.১০ শতাংশ কমে মাত্র ৪ হাজার ২৭৭ মিলিয়ন টাকায় নেমে আসে, যা বাজারের দুর্বল তারল্যের ইঙ্গিত দেয়। অর্থাৎ, কিছু নির্দিষ্ট শেয়ারে ক্রয়চাপ বাড়লেও, সামগ্রিকভাবে বাজারে শেয়ার কেনা-বেচার গতি ছিল মন্থর।
বিনিয়োগকারীদের সক্রিয়তা এবং লেনদেনের ভিত্তিতে এবারও খাতভিত্তিক চিত্রে মিশ্র পারফরম্যান্স দেখা গেছে। এই সপ্তাহে প্রধানত ওষুধ ও রসায়ন খাতে (১৩.১০ শতাংশ) সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের সক্রিয়তা ছিল, যা মোট লেনদেনের উল্লেখযোগ্য অংশ। এরপর প্রকৌশল খাত (১০.২ শতাংশ) এবং সাধারণ বীমা খাত (১০ শতাংশ) ছিল সক্রিয়তার দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
খাতগুলোর পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, সিমেন্ট খাত ৩.৪ শতাংশ বৃদ্ধি নিয়ে সর্বোচ্চ লাভজনক খাত হিসেবে দাঁড়িয়েছে। অন্যদিকে, সাধারণ বীমা খাত ৫.৯ শতাংশ দরপতন নিয়ে এই সপ্তাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতে পরিণত হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে