ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজউকের সব কর্মকর্তাকে সমন্বয় বিল দাখিলের কঠোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তার সকল কর্মকর্তাকে গৃহীত অর্থের সমন্বয় বিল দ্রুত দাখিল করার নির্দেশ দিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজউক সূত্রে এই তথ্য জানা গেছে।
রাজউকের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন। আদেশে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, অগ্রিম গৃহীত সমন্বয় বিল দাখিল না করা পর্যন্ত নতুন করে কোনো কর্মকর্তাকে অগ্রিম অর্থ প্রদান করা হবে না।
নির্দেশনা অনুযায়ী, ছয় মাসের বেশি সময় ধরে অসমন্বিত থাকা সকল বিল অবশ্যই সমন্বয় করতে হবে। যদি ছয় মাসের বেশি অসমন্বিত বিল সমন্বয় না করা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তার আর্থিক দায়ভার হিসেবে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও, কর্মকর্তাদের দ্বারা পরিচালিত বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান বা মোবাইল কোর্টের মাধ্যমে আদায়কৃত জরিমানার রশিদ, জ্বালানি বিল এবং গাড়ি ভাড়া সংক্রান্ত টাকার হিসাব সমন্বয় বিলের সঙ্গে সংযুক্ত করে হিসাব শাখায় জমা দিতে হবে। রাজউকের এই পদক্ষেপ আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি