ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পাঁচ দাবি নিয়ে আট রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি শনিবার
নিজস্ব প্রতিবেদক: শনিবার দেশের সব বিভাগীয় শহরে শুরু হচ্ছে তিন দিনের যুগপৎ বিক্ষোভ ও মিছিল, যেখানে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি রাজনৈতিক দল অংশ নেবে। আন্দোলনের মূল লক্ষ্য হলো দেশের জনগণের দাবিকে বাস্তবায়নের জন্য ‘জুলাই জাতীয় সনদ’ কার্যকর করা।
গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশের জনগণ জাতীয় ঐক্য ও সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে, এবং সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে গণসমর্থন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা দলগুলোর মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) অন্তর্ভুক্ত।
৫ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা, সকলের জন্য সমান নির্বাচনী সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-দুর্নীতি ও গণহত্যার দায়ীদের বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের