ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বিনা খরচে বিয়ের পরবর্তী আয়োজন যেখানে
ডুয়া ডেস্ক: ‘বিয়ে আপনার, খরচ আমাদের’ স্লোগানে বিনা খরচে বিয়ের আয়োজন করে দেশজুড়ে সাড়া ফেলেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। এর প্রথম পর্বে চট্টগ্রামে ৮ দম্পতির বিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় পর্বের আয়োজন হতে যাচ্ছে রংপুর বিভাগে। যা আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
দম্পতিদের সুবিধার কথা বিবেচনা করে দেশের অন্য যেকোনো জেলা থেকে আগ্রহী দম্পতিদের জন্য রংপুর আসার প্রয়োজনীয় এসি বাসের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।
বুধবার (২২ জানুয়ারি) আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানালেন, বিনা খরচে বিয়ের এই উদ্যোগের জন্য ব্যাপক সাড়া পাওয়া গেছে। এ পর্যন্ত প্রায় ৫৯৫ জন বিয়ের জন্য আবেদন করেছেন। যাচাই-বাছাইয়ের পর প্রথম পর্যায়ে ৮ দম্পতির বিয়ের আয়োজন করা হয়েছে। তিনি জানান, “এবারের আয়োজনের জন্য ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। নির্বাচিত দম্পতিদের নাম ২৮ জানুয়ারি জানিয়ে দেওয়া হবে।”
তিনি আরো বলেন, সারাদেশ থেকে আবেদন গ্রহণের পর বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা এবং সিলেটসহ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষের মাঝে এই উদ্যোগ নিয়ে বিশেষ আগ্রহ দেখা গেছে। প্রথম আয়োজনটি চট্টগ্রামে হওয়ায় দূরত্বের কারণে অনেকেই অংশগ্রহণ করতে পারেননি; কিন্তু এবার রংপুর বিভাগে আয়োজনে আশপাশের জেলা থেকে অনেকেই অংশগ্রহণ করতে পারবেন।
আগের আয়োজনের মতো এবারও বর-কনের জন্য বিয়ের পোশাক, কনের সাজসজ্জার সামগ্রী, রেজিস্ট্রি খরচ, প্রতি দম্পতির ১০০ জন অতিথির জন্য খাবারের ব্যবস্থা, কমিউনিটি সেন্টার ভাড়া এবং প্রয়োজন হলে পরবর্তী কাউন্সেলিং সেবার সুবিধা থাকবে। তাছাড়া কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজের সুবিধাও থাকবে।
এর আগে ১৮ জানুয়ারি চট্টগ্রামে ফাউন্ডেশনের উদ্যোগে বিনা খরচের বিয়ের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল। এই আয়োজনের শর্তাবলী অনুযায়ী কোনো ধরনের যৌতুক এবং অতিরিক্ত মোহরানা নেওয়া যাবে না এবং ধার্যকৃত মোহরানা নগদে পরিশোধ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ