ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নতুন মোড়
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের দেওয়া ক্লোজার রিপোর্টে অসন্তুষ্ট তার পরিবার। তারা এই রিপোর্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজ বাসায় সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও, পরে তদন্তভার নেয় সিবিআই। সম্প্রতি সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানিয়েছে যে, সুশান্তের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা বা অন্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। একইসাথে, অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকেও ক্লিন চিট দেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্ত সুশান্তের পরিবার মানতে নারাজ। তাদের অভিযোগ, তদন্ত অসম্পূর্ণ এবং সিবিআই গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে। পরিবারের একজন সদস্যের মতে, যদি সত্যিই নিরপেক্ষ তদন্ত হতো, তাহলে রিপোর্টের সঙ্গে সব নথি প্রকাশ করা হতো।
সুশান্তের মৃত্যুর পর থেকেই তার পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে প্ররোচনা ও মানসিক নিপীড়নের অভিযোগ করে আসছে। ঘটনার পর রিয়াকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।
এবার সুশান্তের পরিবার নতুন করে আইনি লড়াইয়ে নামছে। পরিবারের আইনজীবী জানিয়েছেন, তারা সিবিআইয়ের রিপোর্ট আদালতে চ্যালেঞ্জ করবেন এবং সুশান্তের মৃত্যুর ন্যায়বিচারের জন্য বদ্ধপরিকর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ