ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ট্রাম্পের নির্দেশের পর অভিযান; যুক্তরাষ্ট্রে ৪ বাংলাদেশি আটক
ডুয়া ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন। এর অংশ হিসেবে, তিনি অভিবাসন সংক্রান্ত বিভিন্ন আদেশে স্বাক্ষর করেছেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকায় সাদা পোশাকে অভিযান চালিয়ে চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস)। এ ধরনের অভিযান পরিস্থিতি আতঙ্কিত করেছে নথিপত্রহীন অভিবাসীদের।
শপথ নেওয়ার পর গত মঙ্গলবার পর্যন্ত, ট্রাম্প প্রশাসন অভিবাসন সংক্রান্ত ১০০টিরও বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে, যার মধ্যে ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করে নতুন ৪৭টি আদেশ জারি করা হয়েছে। নতুন আদেশের মাধ্যমে ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণের কথা ঘোষণা করেছেন। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিউইয়র্কে অভিবাসীদের সহায়তাকারী আইন কর্মকর্তা খাদিজা মুনতাহা রুবা জানান, সাদা পোশাকে অভিযান চালিয়ে ব্রুকলিনের ফুলটন এলাকায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় এক বাংলাদেশি জানান, অভিযানের সময় তারা আড্ডা দিচ্ছিলেন, আর সাদাপোশাকে কর্মকর্তারা তাদের পরিচয়পত্র দেখতে চেয়েছিলেন। এক ব্যক্তির প্রতিবাদের কারণে তাকে গ্রেপ্তার করা হয়, তবে অন্যদের ছেড়ে দেওয়া হয়।
শপথ গ্রহণের সময় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী লাখ লাখ অপরাধী সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এছাড়া, ট্রাম্প একটি নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের বিধানও বাতিল করেছেন, যার ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানদের আর নাগরিকত্ব মিলবে না। এই আদেশের বিরুদ্ধে ২৪টি অঙ্গরাজ্য ও শহরের কর্তৃপক্ষ একযোগে মামলা দায়ের করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)