ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতীয় জেলেসহ ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে নৌবাহিনী বঙ্গোপসাগর থেকে ৯ ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে। ঘটনা ঘটেছে মোংলা সমুদ্র বন্দরের কাছে, ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে।
গত বুধবার (২২ অক্টোবর) বিকেলে টহলরত নৌবাহিনী ‘এফবি এনি’ ট্রলারটি আটক করে। ট্রলারে থাকা ৯ জন ভারতীয় জেলে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। পরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নৌবাহিনী ট্রলার ও জেলেদের মোংলার ফেরিঘাটে নিয়ে আসে এবং মোংলা থানায় হস্তান্তর করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা শুক্রবার (২৪ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ পাওয়া গেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছ জব্দ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) একই এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আরও একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত