ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
বিজিবি-বিএসএফ বৈঠক; মিডিয়ায় অপপ্রচার বন্ধের সিদ্ধান্ত
ডুয়া নিউজ: চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০:৩০টার দিকে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুর ১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
সাক্ষাৎটিতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টর কমান্ডার ডিআইজি অরুণ কুমার গৌতম। এ সময় উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ উভয় দেশের স্টাফ অফিসাররা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সীমান্ত এলাকায় চলমান সংকট নিরসনে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সাক্ষাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে রয়েছে:
১. সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ব্যতীত অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. সীমান্ত-সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে।
৩. উভয় দেশের মিডিয়া সীমান্ত সম্পর্কিত কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়াতে পারবে না।
৪. উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকতে হবে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় চলমান পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে এবং এই সাক্ষাতে উভয়পক্ষের মধ্যে সীমান্ত সম্পর্কিত বিষয়ে লিখিত আলোচনা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- দেশে সোনার দামে বড় পতন
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা